এই সমস্ত কুত্তাদের কী করা উচিৎ বলে আপনি মনে করেন?
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে একটা উদ্বোধনী অনুষ্টান হতে পারে বা হবে এটাই স্বাভাবিক। তাই বলে উদ্বোধনীর আগে ও পরে এই বানিজ্যিক অনুষ্ঠান কেন? উদ্বোধনীর আগে ও পরে যদি কোন অনুষ্ঠান হয়ও তা হতে হবে দেশীয় শিল্পীদের অংশগ্রহণে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য। সারা বিশ্বের সামনে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার সুযোগ তো আর বার বার আসে না। এমন একটা সুযোগ পেয়েও তা হেলায় হারাতে হবে?