|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।
লিনাক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লিনাক্স লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১১

জুলিয়া, আমি তোমারে ন ভুলিবারে চাই।

এই যে টিউনটি লিখছি, এটা লিখছি জুলিয়া দিয়ে, ওপেন অফিস ব্যাবহার করে। সো, আমি যে একজন লিনাক্স ইউজার তা সকলেই বুঝতে পারছেন। প্রকৃত অর্থে আমি একজন লার্নার। লিনাক্স কিভাবে ইউজ করতে হয় তা শিখছি। প্রতিদিন নতুন নতুন কিছু শিখছিও। প্রায় এক-দেড় মাস ধরে (সময়টা অনেকের কাছে কম মনে হবে) লিনাক্স ব্যাবহার করছি আর শিখছি। অনেক কিছুই যখন প্রথম প্রথম বুঝতাম না, ভাবতাম এটা বোধহয় লিনাক্সের ড্র-ব্যাক। তবে এখন শিখতে শিখেছি।

যাইহোক, এখন একটু কম্পেয়ারে আসি। তার আগে বলে নেই, আমি একজন জেনারেল হোম ইউজার মাত্র। প্রথমেই বলি আউটলুক এর কথা। জুলিয়া ডার্লিং রে ইনষ্টল করার পর এর ক্ষেতিস মার্কা চেহারা দেখে ভয়ে দৌড়ে পালানোর অবস্থা হয়েছিলো। আস্তে আস্তে থিম কাস্টমাইজ করা, নতুন নতুন থিম ইনষ্টল দেয়া সহ আরও অনেক কিছু শিখেছি, আর বুঝেছি, অমন অরুপ রুপ, জুলিয়া ছাড়া আর কার হতে পারে? এই বিচারে অন্তত, জানালা ছেড়ে আমি দরজার সাক্ষাৎ পেয়েছি।