|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।
জালিয়াতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জালিয়াতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫

বৈশ্বিক গনতান্ত্রয়নের এই প্রকৃয়ায় বাংলাদেশ

আল্লাহর রহমতে আর বর্তমান ক্ষমতাসীন গনতান্ত্রিক সরকারের ঐকান্তিক ইচ্ছায় দোর্দন্ড প্রতাপে, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে এগিয়ে চলেছে সিটি নির্বাচনে ভোট-গ্রহণ প্রকৃয়া। মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা ফলাফল পেয়ে যাবো যে, সায়ীদ খোকন, আনিসুক হক আর আ জ ম নাছির উদ্দিনই তিন সিটির মেয়র নির্বাচিত হয়েছেন।

বৈশ্বিক গনতান্ত্রয়নের এই প্রকৃয়ায় বাংলাদেশ সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
দেশে গত ৫ই জানুয়ারীর চেয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ সিটি নির্বাচন হচ্ছে। গনতন্ত্রের মাইলফলকে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।
বাংলাদেশের এই উত্তরোত্তর গনতান্ত্রিক উন্নয়নে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।।


রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২

সাইবার যুদ্ধ ও বাংলাদেশ-- লাল সালাম তোমাদের


বাংলাদেশের সাইবার যোদ্ধারা যে দোর্দন্ড প্রতাপে এগিয়ে চলেছে তাতে এই বীরদেরকে দেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক দেয়া জরুরী হয়ে পড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদের সাইবার যোদ্ধারা ৭০০০+ ইন্ডিয়ান ওয়েবসাইট হ্যাক করেছে। আজ সারারাত এই হ্যাকিং এর ঘটনা ঘটতে থাকবে বলে প্রতীয়মান হচ্ছে। হ্যাকিং আর পাল্টা হ্যাকিং-এর কারণে মুহুর্মুহু ধ্বসে পড়ছে দুই দেশের সাইবার জগত। এখন পর্যন্ত বাংলাদেশি হ্যাকাররা এগিয়ে রয়েছে এই যুদ্ধে। বাংলাদেশের দূর্বল কিছু সরকারী ওয়েবসাইট দখল করা ছাড়া তেমন সাফল্য দেখাতে পারেনি ইন্ডিয়ান হ্যাকাররা। তবে বাংলাদেশী হ্যাকাররা হাই-সিকিউরড seoindiaoutsourcing.com সহ বেশ কয়েকটি পাওয়ারফুল ওয়েবসাইট দখলে নিয়েছে।

ওয়েবসাইট ছাড়াও অসংখ্য ইন্ডিয়ান ফেইসবুক আর টুইটার একাউন্ট হ্যাক করেছে বাংলাদেশী হ্যাকাররা।

রবিবার, ৮ জানুয়ারি, ২০১২

লোলুপ রাজনীতির উপহার

॥ মোহাম্মদ আসাফ্ উদ্দৌলাহ্ ॥ 

কিছু দিন আগে আওয়ামী লীগের দু’জন ভারাক্রান্ত নেতাকে মন্ত্রী করা হলো আর অন্য একজনকে পদোন্নতি দিয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী করা হলো। টেলিভিশনের বদৌলতে আজকাল অনেক কিছু দৃষ্টির গোচরে আসে যা আগে নিজে উপস্থিত না হলে দেখা যেত না। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করার পর চা-চক্র শুরু হওয়ার সাথে সাথেই শপথ গ্রহণকারীদের মধ্যে দু’জন ঝাঁপিয়ে পড়লেন প্রধানমন্ত্রীর পায়ের ধূলি নিতে; অপরজন ঝাঁপিয়ে পড়লেন সাজেদা চৌধুরীর পদযুগলে। তিনি প্রধানমন্ত্রীকে কদমবুচি করার আগেই ক্যামেরা সরিয়ে নিলো দৃশ্যপট। পায়ে ধরা মন্ত্রী আর চেয়ার মুছে দেয়া উপদেষ্টাদের নিয়ে আর কত দিন? আর কত দূর? নাকি বাংলাদেশের ভাগ্যেই আকীর্ণ রয়েছে এই অন্তহীন আকিঞ্চন। 

এই তাহলে ইভিএম রহস্য!!!


বিষেশজ্ঞ ফলাফল অনুযায়ী, নির্বাচনের ফলাফল সহজেই ইলেকট্রনিক ভোটিং মেশিন [EVM] ব্যবহারের দ্বারা manipulate করা যাবে। কম্পিউটার বিজ্ঞানীরা দেখিয়েছেন কিভাবে অপরাধীদের একটি EVM হ্যাক করতে পারে এবং অনিষ্টকারী প্রোগ্রামিং দ্বারা কিভাবে ভোট 'চুরি' করা যেতে পারে। ক্যালিফোর্নিয়া, সান দিয়েগো, মিশিগান এবং প্রিন্সটন এর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানীদের একটি দল 'রিটার্ণ-ওরিয়েন্টেড প্রোগ্রামিং' নামের একটি অপারেশান চালিয়েছিলেন ইলেকট্রনিক ভোটিং মেশিন এর বিপরীতে এটার রেজাল্ট পাল্টে দিতে। বিশেষজ্ঞরা ভিডিও দ্বারা দেখিয়েছেন কিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ফলাফল সহজে hackers দ্বারা manipulateকরা যায়।