বাংলা ইন্টারফেসসহ একটি ডেস্কটপচিত্র দেখুন। (বড় করে দেখার জন্য চিত্রের উপরে ক্লিক করুন)
এটা একটা দারুন কাজ আর আমি এটাকে খুবই এনজয় করছি। আমার কম্পিউটার এখন সম্পূর্ণ বাংলায়। এটা যে কত আনন্দের তা বলে বোঝানো যাবেনা। আমার কম্পিউটারে এখন থেকে আর ইংরেজিতে মেনু বা অন্যান্য অপশনগুলি দেখতে হবে না। যদিও দু-একটা কোর বিষয় এখনো ইংরেজিতে রয়ে গেছে, আমি এতেই অনেক খুশি। এখন অন্ততঃ আমার কম্পিউটারের পরিবেশটাকে বাংলা বাংলা মনে হচ্ছে। সম্পূর্ণ বাংলা ইন্টারফেস। এটা দারুণ উপভোগ্য।