|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।
ভাষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভাষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ মে, ২০১৬

আপনি বলছেন 'পোয়েম-পর্ণ', আবার বলছেন 'নট রিয়েল পর্ণ'। দ্বিচারিতা হয়ে গেলোনা???

১। ধরুণ আপনার পরিচিত একজন মিথ্যাবাদী আছেন। তিনি এত বেশি মিথ্যাচার করেন যে তার মিথ্যাচারের ফলে মারামারি, হানাহানি সহ কারো মৃত্যু পর্যন্ত হয়েছে। এখন আপনি সেই মিথ্যাবাদী মানুষটির নামে কিছু ভালো কথা, নীতিকথা'র পোষ্টারে এলাকা ছাপিয়ে দিলেন। তাতে কি মিথ্যাবাদী 'সত্যবাদী'তে রুপান্তরিত হলো? না, তা তো হলোই না; আপনি বরং মিথ্যাবাদীর 'সহায়ক'রুপে আবির্ভূত হলেন।

২। পর্ণ বা পর্ণোগ্রাফী নিঃসন্দেহে পরিত্যাজ্য। তাতে সমাজে অনাচার, অশ্লীলতা যেমন বাড়ে; নারীর প্রতি সহিংসতাও ততোধিক হারে বাড়ে। পর্ণোগ্রাফীর অবাধ প্রচারই যে 'সেক্সুয়াল হ্যারাসমেন্ট' ও 'চাইল্ড এ্যাবইউজ' এর একটা অন্যতম কারণ তা অস্বীকার করার সুযোগ নেই। 

৩। "A man is born through a woman and is raised by a woman and he falls in love with woman and he marries a woman and I'm surprised about a man who doesn't respect a woman." কথাগুলো বেশ ভালো এবং ভালো লাগার। কিন্তু এই ভালো কথাগুলো আপনি শেয়ার করছেন কী নামে? 'Word Porn', 'Poem Porn' ইত্যাদি নামে। 

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০১০

অভ্র নিয়ে শুভ্র কথা।

ইন্টারনেটে পত্রিকা পড়ার স্বভাব আমার বাসায় ইন্টারনেট নেওয়ার শুরু থেকেই। পত্রিকা পড়ার ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করতাম, কোন পত্রিকার ফন্ট দেখতে সমস্যা হলে সেই পত্রিকার ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করার সুবিধা। ফন্ট ডাউনলোড করে ইনষ্টল করুন, আর নির্বিবাদে পত্রিকা পড়ুন। ব্যাস! তবে, এই সময়টাতে একটা ভাবনা মাথায় ঘুরপাক খেতো, সবগুলো পত্রিকা আলাদা আলাদা ফন্ট ব্যাবহার না করে যদি একটি ফন্ট ব্যাবহার করতো, তাহলে আর এক একটা পত্রিকার জন্য একাধিক ফন্ট ইনষ্টল করতে হতো না।

কিন্তু সমস্যা দেখা দিলো ফেইসবুক নিয়ে। কিছু কিছু বন্ধুদের দেখতাম ফেইসবুকে বাংলায় স্টাটাস আপডেট করতে। আমি বিজয় দিয়ে বাংলা লিখে ফেইসবুকে স্টাটাস দিয়ে দেখলাম, লেখার পরিবর্তে কতগুলো স্কয়ার দেখাচ্ছে। আমি ভাবলাম, হয়তো কোন সমস্যা হয়েছে। তাই মাইক্রোসফট্‌ ওয়ার্ডে লিখে আবার স্টাটাস দিলাম। এবারেও ঘটনা একই। এখানে উল্লেখ করা দরকার, আমি তখনো অভ্র সম্পর্কে কিছুই জানতাম না। কিন্তু বাংলায় স্টাটাস দিতে আমার খুব ভালো লাগতো (এখনো লাগে)আর বাংলা ব্লগিং / ব্লগিং সম্পর্কেও আমার কোন ধারণা ছিলো না।