ব্রেকিং
নিউজঃ অনলাইনীয় শুভেচ্ছা
প্রদানের মাধ্যমে পালিত হচ্ছে
পবিত্র ঈদুল ফিতর।
যথাযোগ্য
মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের
সাথে সারা দেশে পালিত হচ্ছে
মুসলমানদের সর্ববৃহত অনুষ্টান-
ঈদুল ফিতর। এই উপলক্ষ্যে
আনন্দে মেতেছে এদেশীয় সকল
ব্লগার ও ফেইসবুকাররাও। এক
মাস সিয়াম সাধনার পর পবিত্র
ঈদুল ফিতর তাদের জন্য যে আনন্দের
বার্তা নিয়ে এসেছে তার শতভাগ
গ্রহন করতে প্রস্তুত এই
নেটিজেনরা। একারনেই সকাল
থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনার
সাথে বাংলাদেশের সকল ফেইসবুকার
ও ব্লগার নিয়মিত ঢুঁ মারছেন
তাদের ওয়াল ও ব্লগ পেজে। তারা
প্রায় প্রত্যেকে নিয়মিত
বিরতিতে তাদের ওয়াল চেক করছেন
আর দেখছেন কে কে “ঈদ মুবারাক”সহ
অন্যান্য সকল ঈদীয় শুভেচ্ছা
জানাচ্ছেন ওয়াল পোস্ট ও
ব্লগপোস্ট-এর
মাধ্যমে। আমাদের নেটিজেন
সংবাদ্দাতা মিঃ ফেইসবই
জানাচ্ছেন, আজ
প্রায় ৯৯.৯৯
শতাংশ ফেইসবুকার একবার হলেও
তাদের ওয়ালে "ঈদ
মুবারাক"
কথাটি লিখেছেন।