|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।
তুমি কোন কাননের ফুল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তুমি কোন কাননের ফুল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৪ মার্চ, ২০১৭

স্বভাব-সুলভ হাস্যরসে ডিগ্রিপ্রাপ্তদের

যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি সেই শিক্ষায়তনের আচার্য হিসেবে সমাবর্তন পরিচালনার অভিজ্ঞতা নিজের স্বভাব-সুলভ হাস্যরসে ডিগ্রিপ্রাপ্তদের শোনালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ৫০তম সমাবর্তনে লিখিত বক্তব্যের বাইরে গিয়ে কথা বলেন পদাধিকারবলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ।
তিনি বলেন, “আমি লিখিত বক্তব্যের বাইরে কিছু বলতে চাই (পুরো সমাবর্তনস্থলে হর্ষধ্বনি)। নিজের কাছেই অবাক লাগে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। আমি ম্যাট্রিক থার্ড ডিভিশন। আইএ পাশ করছি এক সাবজেক্ট... লজিকে রেফার্ড।
“ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য...তখন ভর্তি তো দূরের কথা, ভর্তির ফরমটাও আমাকে দেয় নাই। বন্ধু-বান্ধব অনেকে ভর্তি হইলো, ছাত্র রাজনীতির সঙ্গে তখন আমি যুক্ত। ভর্তি যখন হইতে পারলাম না, তখন দয়ালগুরুর কৃপায় গুরুদয়াল কলেজে (কিশোরগঞ্জে) ভর্তির সুযোগ পেয়ে গেলাম (সমাবর্তনস্থলে হাসির রোল পড়ে)।”

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

আওয়ার গুড, গৌল্ড মেমোরিজ!!


মনে পড়ে সেই দিনটার কথা, সেই দিনগুলোর কথা? আওয়ার ঔল্ড, গৌল্ড মেমোরিজ??


ইয়াপ, সেভেন ইয়ার্স ব্যাক ফ্রম নাউ। পহেলা বৈশাখ, ১৪১৫। তুমি শাড়ি পরে হাটতে পারতেনা; ক্যাফে থেকে বের হয়ে কয়েকটা পা ফেলে আর এগোতে পারছিলেনা। বিকেল গড়িয়ে যাচ্ছিলো তখন।
তখনকার আমরা

এখনকার আমরা
ছবি কৃতিত্বঃ ছোট ভাই সাজ্জিদ

সোমবার, ১১ অক্টোবর, ২০১০

তুমি কোন কাননের ফুল

তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা।
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?

কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে ঐ নয়নের তারা।
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?

তুমি কথা কয়োনা,
তুমি চেয়ে চলে যাও,
এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণ ধারা।