চমৎকার একটা গান।
যেমন চমৎকার তার কথা, তেমনই চমৎকার তার সুর। আর গায়কের চমৎকার গায়কীতে গানটি আরও চমৎকার হয়ে উঠেছে।
সঙ্গীত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সঙ্গীত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
গুরু আসলেন, গাইলেন, মাতালেন !
![]() |
| জেমস্ |
কদিন ধরে ফেইসবুকে ’১১ ব্যাচের র্যাগ ডে’র প্রতি মুহুর্তের আপডেট, ’১১ ব্যাচের ক্লান্তিহীন প্রচারণা: ‘জেমস্ আসছে’, আসছে খুলনা বিশ্ববিদ্যালয় মাতাতে। কিছুদিন ধরে জেমস্ -এর গানের কালেকশন বাড়িয়ে আমিও প্রস্তুতি নিচ্ছিলাম; ঝালাই করে নিচ্ছিলাম লিরিকগুলোকে। বেশ কদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম গুরু’র ষ্টেজ-পারফর্ম্যান্স দেখবো বলে।
বাংলা সঙ্গীতে নিজস্ব স্বকীয়তায় গুরুরুপে আবির্ভুত হয়েছেন অনেকেই। তবে বাংলা পপ সঙ্গীতে গুরু বলতে বুঝি আজম খানকেই। অথচ ’১১ ব্যাচের প্রচারণা, নিজের প্রস্তুতি, প্রতি মুহুর্তের ফেসবুক আপডেট –এর কারণে দেহমনে সঙ্গীত বলতে জেমস্কেই বুঝতেছিলাম, জেমস্ই হয়ে উঠলেন ‘গুরু’।
রবিবার, ৮ জানুয়ারি, ২০১২
ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ঐ শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥
ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা।
সোমবার, ১১ অক্টোবর, ২০১০
তুমি কোন কাননের ফুল
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা।
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?
কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে ঐ নয়নের তারা।
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?
তুমি কথা কয়োনা,
তুমি চেয়ে চলে যাও,
এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণ ধারা।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)