|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।
সাইট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাইট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫

জাতীয় পরিচয়পত্রের অনলাইন রেজিঃ ও আপডেট

জাতীয় পরিচয় পত্রের অনলাইন রেজিঃ করার জন্য এখানে ক্লীক করুন। তাহলে আপনাকে নীচে প্রদর্শিত ছবির মত একটা পেইজে নিয়ে যাওয়া হবে।
এখানে আপনার সকল তথ্য দিয়ে ক্যাপচা পূরণ করুন।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১২

বাংলাদেশের সাইবার যুদ্ধ ও ফতোয়া স্টোরিজ

*প্রথম ফতোয়া - বাংলাদেশের 'বাচ্চা পুলাপানরা' হ্যাক করতে জানে না।

>২০ হাজার সাইট হ্যাক করে তো ভাকু তাদের মুখে কালী মেখে দিয়েছে সেই পুলাপাইনরা।

*দ্বিতীয় ফতোয়া - ইন্ডিয়ার সাইটগুলো অনেক সুরক্ষিত, বাংলাদেশের 'বাচ্চা পুলাপানদের' হ্যাকিং টেকনিক এখন আন্তর্জাতিক পর্যায়ে যায় নাই।

>হা হা প গে!! এই পুলাপানরাই ইন্ডিয়ার সাইবার স্পেইসের লাল বাত্তি জ্বালাইয়া দিসে।

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২

সাইবার যুদ্ধে বাংলাদেশের আধিপত্য স্মরণ করিয়ে দেয় ৭১-কে


নেক যুদ্ধ দেখেছে বিশ্ববাসী। দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ অনেক যুদ্ধের ভয়াবহতাও। কিন্তু উপর্যুপরি আক্রমনে প্রতিপক্ষকে এমন গুড়িয়ে দিতে হয়তো দেখেনি কোনদিন; দেখেনি কিভাবে তাসের ঘরের মত ভেঙে পড়তে পারে বিশ্বের অন্যতম পরাশক্তি হয়ে ওঠা একটা দেশের সাইবার জগত। ওয়েবসাইট হ্যাকের ঘটনাও পৃথিবীতে বিরল নয়; বিরল নয় সাইবার স্পেস দখলের ঘটনাও। কিন্তু, এমন করে একটি দেশের সাইবার স্পেস দখলে নিয়ে নেওয়ার ঘটনা কেবল বিস্ময়করই নয়, অভাবনীয়ও বটে। আর এই বিস্ময়কর, অভাবনীয় ঘটনাটি ঘটিয়ে দেখিয়েছে বিবিএইচএইচ এর নেতৃত্বে বাংলাদেশের হ্যাকার গোষ্ঠি। সাথে রয়েছে বিসিএ, ইসিএ (এক্সপায়ার সাইবার আর্মি), 3xp1r3 সাইবার আর্মি সহ আরও অন্যান্য হ্যাকার গ্রুপ। নৈতিক কারণেই আন্তর্জাতিক পর্যায়ের হ্যাকার গ্রুপেরও সমর্থন পেয়েছে বাংলাদেশী হ্যাকাররা। 

ঠিক কী কারণে শুরু হলো এই সাইবার যুদ্ধ তা' আর নতুন করে বলার দরকার নেই। তারপরেও যারা জানেন না তারা ঘুরে আসতে পারেন এই লিংক থেকে

সাইবার যুদ্ধ ও বাংলাদেশ-- লাল সালাম তোমাদের


বাংলাদেশের সাইবার যোদ্ধারা যে দোর্দন্ড প্রতাপে এগিয়ে চলেছে তাতে এই বীরদেরকে দেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক দেয়া জরুরী হয়ে পড়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদের সাইবার যোদ্ধারা ৭০০০+ ইন্ডিয়ান ওয়েবসাইট হ্যাক করেছে। আজ সারারাত এই হ্যাকিং এর ঘটনা ঘটতে থাকবে বলে প্রতীয়মান হচ্ছে। হ্যাকিং আর পাল্টা হ্যাকিং-এর কারণে মুহুর্মুহু ধ্বসে পড়ছে দুই দেশের সাইবার জগত। এখন পর্যন্ত বাংলাদেশি হ্যাকাররা এগিয়ে রয়েছে এই যুদ্ধে। বাংলাদেশের দূর্বল কিছু সরকারী ওয়েবসাইট দখল করা ছাড়া তেমন সাফল্য দেখাতে পারেনি ইন্ডিয়ান হ্যাকাররা। তবে বাংলাদেশী হ্যাকাররা হাই-সিকিউরড seoindiaoutsourcing.com সহ বেশ কয়েকটি পাওয়ারফুল ওয়েবসাইট দখলে নিয়েছে।

ওয়েবসাইট ছাড়াও অসংখ্য ইন্ডিয়ান ফেইসবুক আর টুইটার একাউন্ট হ্যাক করেছে বাংলাদেশী হ্যাকাররা।

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১১

বের হয়েছে থলের বেড়ালঃ ভোটিং এর নামে প্রতারণা

প্রাকৃতিক সপ্তাশ্চর্য্য নির্বাচনের টোটাল প্রক্রিয়া প্রকৃতঅর্থে একটা গাজাখুরী কল্পনা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ভোট দেওয়ার প্রক্রিয়া থেকে খুব সহজেই অনুমেয় যে এটা আসলে ভুয়া। লেংথ অভ কম্পিটিশান, ভোটিং প্রসিডিউর, মাল্টিপল ভোটস্‌ ফ্রম সিঙ্গেল মেইল অর মোবাইল নাম্বার, স্টেপস্‌ অভ কম্পিটিশান-- ইত্যাদি কিছু বিষয় বিবেচনায় আনলে 'নিউ সেভেন ওয়ান্ডারার্স'কে ভুয়া বলে প্রতীয়মান করতে আর বেগ পেতে হয়না।

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০০৯

প্রয়োজনীয় সাইটের থিম পরিবর্তন

আপনি কি আপনার ফেসবুক সহ কয়েকটি প্রয়োজনীয় সাইটের থিম পরিবর্তন করতে চান? তাহলে এখানে ক্লিক করুন এবং প্রয়োজন অনুযায়ী এড-অনস্‌ টি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার সাথে সাথে আপনার নির্দেশিত সাইটটির চেহারা একদম পাল্টে যাবে। ইচ্ছা করলে আপনি আবার আগের চেহারায় ও ফিরে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ব্রাউজারের (মজিলা) টুলস্‌ মেনুতে গিয়ে নিচের এই ধাপগুলো অনুসরণ করতে হবে।
Tools menu > Add-ons > the User Styles panel on the top > the entry for this user style > Uninstall.
ফেসবুকের একই চেহারা দেখতে দেখতে যারা ক্লান্ত তাদের জন্য এই পোস্টটি।
http://userstyles.org/styles/browse/site


এখানে দেখুন

এই ছবিটি দেখুনঃ