|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।
বিমানবন্দর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিমানবন্দর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১১

শেখ মুজিবের বঙ্গদেশ ভ্রমন ও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান!!!

পরলোকবাসীদের আজ এক অতিশয় আনন্দের দিন। সকলেই অপেক্ষার প্রহর গুনিতেছে। পরলোকের নকীব আসিয়া ঘোষনা দিয়াছে, আজ ঈশ্বর তাহাদের দর্শন দেওয়ার ইচ্ছা পোষন করিয়াছেন। সেই সঙ্গে পরলোকবাসীদের একটা সুসংবাদও দেওয়া হইয়াছে। দর্শন দেওয়ার পাশাপাশি ঈশ্বর তাহাদেরকে চব্বিশ (২৪) ঘন্টাব্যাপী পৃথিবী ভ্রমনের সুযোগ দানের ঘোষনা প্রদান করিবেন। এই সংবাদে পরলোকবাসীদের মধ্যে আনন্দের ধুম পড়িয়া গিয়াছে। কে কাহার সহিত সাক্ষাৎ করিবে, কতজনের সহিত সাক্ষাৎ করা সম্ভব হইবে ইত্যাদি নানা চিন্তা লইয়া তাহারা ঈশ্বরের পানে পথ চাহিয়া রহিয়াছে।