১.
বাংলাদেশে কিছুদিন আগে চালু হইল UBER.
UBER জিনিসটা কি? একটা মোবাইল এপ্লিকেশান, যেইটা একজন ড্রাইভারের সাথে একজন আগ্রহী যাত্রীর কম্যুনিকেশন করায়া দিবে। ড্রাইভারের সাথে আপনের ভাড়ায় বনিবনা হবে, আপনে চইলা যাবেন আপনের গন্তব্যে। এইটা ঠিক ট্রেডিশনাল ট্যাক্সি ক্যাব সার্ভিস না, আপনার একটা রেজিস্টার্ড গাড়ি থাকলে এবং আপনে লাইসেন্সড ড্রাইভার হইলে আপনি uber driver এপ্লিকেশন ডাউনলোড কইরা আপনিও অফ টাইমে কোন আগ্রহী যাত্রীর সাথে কম্যুনিকেট করার পর তাকে গন্তব্যে দিয়ে আসতে পারেন, ভাড়ার বিনিময়ে।
উবার থাকলে লাভ কি? লাভ হইল - যাত্রী পরিবহণ খাতে প্রতিযোগিতা বাড়ে, এবং যেকোন সেবা খাতে প্রতিযোগিতা সবসময়ই ভোক্তা (এইক্ষেত্রে যাত্রী)'র পক্ষে যায়। অফিস থেকে ফেরার টাইমে সিএনজি বেবিট্যাক্সি খুইজা পাবেন না, পাইলেও এমন দাম হাঁকাইবো যে মন থেকে দুইটা গালি চইলা আসবে। সাথে আছে যেখানে ইচ্ছা সেখানে "যামু না" ভাব, আপনার হাতে পায়ে ধরা বাকি থাকে। প্রাইভেট ট্যাক্সি সার্ভিস কোম্পানী তমা ফমার কথা বইলা লাভ নাই, খোঁজ লাগায়াও পাওয়া যায় না। পাইলেও তারা মিটার চালু শুরু করে ড্রাইভারকে আপনি কল করার পর ড্রাইভার গাড়ি চালানো শুরু কইরা আপনের কাছে আসার আগে থিকাই! এইসব ঝামেলা থেকে আপনে ইজিলি বের হইতে পারতেন উবার দিয়া। ক্লিক করেন, ডেস্টিনেশন ঠিক করেন, দামে বনছে-গাড়িতে চড়েন। রাস্তায় দাঁড়ায়া সিএনজির হাতেপায়ে ধরা নাই, প্রাইভেট ট্যাক্সিক্যাব সার্ভিসের গলাকাটা ভাড়া নাই।