প্রতিবার বর্ষায় এমন একটা ঘটনা
ঘটেই, আপিস যাওয়ার পথে। এবার বর্ষায় যেহেতু আপিস যাওয়ার সময়ে এখনো বৃষ্টি হয়নি,
ঘটনাটা এখন পর্যন্ত ঘটেনি।
সকাল বেলা শাওয়ার নিতে নিতেই
দেখি ঝুম বৃষ্টি। বড় বড় বৃষ্টির ফোটা গ্লাসের ওপাশে চুয়ে পড়তে দেখে ভালোই লাগছিলো।
কিন্তু শংকাটাও জেগে উঠলো- ‘ঝুম বৃষ্টি মাথায় নিয়ে যাত্রা করাও দুঃসাধ্য’।
যতদূর সম্ভব প্যান্ট গুটিয়ে
ছাতা হাতে নিয়েই বেরিয়ে পড়লাম। বৃষ্টি থেকে রক্ষা পেলেও বাসার নীচেই যে আজানু
পানি, তা উৎরে যাওয়ার উপায় নেই। অগত্যা রিক্সার জন্য রাস্তায় চোখ রেখে অপেক্ষা, আর
অপেক্ষা বৃষ্টির পানিতে খেলতে নামা ছেলেগুলোর জন্য। বৃষ্টির মধ্যে ওরাই আমাকে
রিক্সা ডাকতে সাহায্য করে।