|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আমাদের এক জীবনে ৩৬ জুলাই এসেছিলো!

কিশোর বয়সে যখন মুক্তিুদ্ধের ইতিহাস পড়তাম, শরীরে একটা শিহরণ জাগতো। আশঙ্কা, বেদনা আর মনের ভিতর এক টুকরো স্ফুরিত আলো -একটা স্বাধীন দেশ হবে আমাদের- অজানা গন্তব্যের এমন উদ্বেগময় দীর্ঘ নয় মাসের গল্প যখন পড়তাম, রক্তের উম্মাদনা তখন নিয়ে যেতো উম্মত্ত একাত্তরে। 

ইতিহাস পড়ে শিহরিত হওয়া যতটা সহজ, ইতিহাসের সেই স্থানে অবস্থান করা ততটাই কঠিন। ইতিহাসের সঠিক পার্শ্বে সবাই অবস্থান নিতে পারেনা, পা পিছলে যায় অনেকের। তবু মনের ভেতর খেয়াল জেগে উঠতো, “ইশ! যদি একাত্তরে থাকতে পারতাম!”

আমাদের পূর্বপুরুষদের ইতিহাসে, আমাদের সবচেয়ে গৌরবময় অর্জন -আমাদের স্বাধীনতা। আন্দোলন আমাদের রক্তে মিশে আছে। আন্দোলনই আমাদের নিয়তি। আর, সেই নিয়তির সবচেয়ে সুন্দরতম মুহূর্তে উপস্থিত থাকার মতো কাঙ্খিত আর কোন বস্তু হতে পারে না। ৪৭ পেরিয়ে ৭১, এদেশের মুক্তিকামী জনতা আন্দোলনকে বেছে নিয়েছে তাদের মুক্তির একমাত্র সোপান হিসেবে।

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

যে জীবন যাপন করছি!

৩২৭ ডলার
আজকের বাজার দর অনুযায়ী এ্যাপ্রোক্সিমেটলি ২৮,০০০/- টাকা। বছর শেষে নাকি এই পরিমান টাকা আয় বেড়েছে!!

ভাবছি এই টাকা দিয়ে কী কী করবো!
 
অনেকগুলো প্লান অবশ্য সাজিয়ে ফেলেছি! কিন্তু সেই প্ল্যান সাজাতে সাজাতে যাপিত জীবনের রেগুলার এক্সপেন্সগুলোর দিকে একটু নজর দিলাম।

১। বাৎসরিক বাজার খরচ প্রায় ৪.৫০ লাখ টাকার মত। গত এক বছরে প্রাইস হাইক যদি ৫% ধরি, তাহলে গত এক বছরে খরচ বেড়েছে এ্যারাউন্ড ২২,০০০/- টাকা।
২। জ্বালানী খরচের (নিজের বাইকসহ ফ্যামিলির রেগুলার যাতায়াত) একটা ধারণা আমার আছে। সেটা ৪০-৪৫ হাজার টাকার কাছাকাছি। নিউজে দেখলাম, জ্বালানী তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বেড়েছে। এখানে খরচ বেড়েছে নিয়ারলি ৭.৫ হাজার টাকা।

সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ডেস্কটপে তো ওপেন আছেই, তাহলে ফোনে আবার কেন?

দাস ভঙ্গিতে ডেস্কটপে ফেসবুকের হোমপেজ স্ক্রল করছে রুমিন। হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠতেই হাতে নিয়ে কথা বলা শুরু করলো। কিছুক্ষণ কথা বলা শেষে আবারও ফেসবুকের হোমপেজে নজর দিলো সে। ফেসবুক ঈদানিং এ্যাড -এর আখড়া। কোনটা যে ফ্রেন্ডদের পোষ্ট আর কোনটা যে স্পন্সর্ড পেজের পোষ্ট বোঝা যায়না। এসব ভাবতে ভাবতে স্ক্রলিং চালিয়ে যায় রুমিন।

রবিবার, ১০ মে, ২০২০

It is a Thanking Note

I wasn’t really happy when I heard that I would be given a cash incentive for my duties during corona pandemic. It helped me be more sincere though.

Life needs momentum and any incentives or appreciation works as catalyst. Specially when you’re running a huge risk, you need stimulation.

But at this stage of life, along with momentum is needed security and safety, not only for me but also for the ones I live for.

I know, nothing can fill up the loss of our dear one. But you will be thrilled when you know the ones you live for will have a shelter after your demise.

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

২৬শে মার্চ, তোমায় মনে পড়ে!

মেজর জিয়া যখন উই রিভোল্ট বলে কমান্ডিং অফিসারকে হত্যা করে বিদ্রোহী প্রায় ৩০০ সৈন্য নিয়ে রাতের আধারে কালুর ঘাটের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন তিনি তার বাসার পাশ দিয়েই যাচ্ছিলেন, সহযোদ্ধাদের কেউ কেউ তখন তাকে উপদেশ দিচ্ছিল, বাসায় গিয়ে ভাবী (খালেদা জিয়া) বাচ্চা (তারেক, কোকো) দের এক নজর দেখে তাদের কাছ থেকে বিদায় নিতে অথবা নিরাপদ কোন আশ্রয়ের ব্যাবস্থা করে দিতে।

জবাবে মেজর জিয়া বলছিলেন, "আমার সাথে কত জন সৈন্য আছে?"

সহকর্মী বললেন, "৩০০ র মত"

জিয়া তার দিকে নির্মিমেষ তাকিয়ে থেকে উত্তর দিলেন, "আজ যদি আমি আমার পরিবারের থেকে বিদায় নিতে যাই অথবা তাদের কে নিরাপদ আশ্রয়ে যাবার ব্যাবস্থা করে দেই আমার ৩০০ যোদ্ধার পরিবারের কি হবে?"

শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

কুড়িয়ে পাওয়া! ফেসবুক ষ্ট্যাটাস!!

১.
বাংলাদেশে কিছুদিন আগে চালু হইল UBER.

UBER জিনিসটা কি? একটা মোবাইল এপ্লিকেশান, যেইটা একজন ড্রাইভারের সাথে একজন আগ্রহী যাত্রীর কম্যুনিকেশন করায়া দিবে। ড্রাইভারের সাথে আপনের ভাড়ায় বনিবনা হবে, আপনে চইলা যাবেন আপনের গন্তব্যে। এইটা ঠিক ট্রেডিশনাল ট্যাক্সি ক্যাব সার্ভিস না, আপনার একটা রেজিস্টার্ড গাড়ি থাকলে এবং আপনে লাইসেন্সড ড্রাইভার হইলে আপনি uber driver এপ্লিকেশন ডাউনলোড কইরা আপনিও অফ টাইমে কোন আগ্রহী যাত্রীর সাথে কম্যুনিকেট করার পর তাকে গন্তব্যে দিয়ে আসতে পারেন, ভাড়ার বিনিময়ে।

উবার থাকলে লাভ কি? লাভ হইল - যাত্রী পরিবহণ খাতে প্রতিযোগিতা বাড়ে, এবং যেকোন সেবা খাতে প্রতিযোগিতা সবসময়ই ভোক্তা (এইক্ষেত্রে যাত্রী)'র পক্ষে যায়। অফিস থেকে ফেরার টাইমে সিএনজি বেবিট্যাক্সি খুইজা পাবেন না, পাইলেও এমন দাম হাঁকাইবো যে মন থেকে দুইটা গালি চইলা আসবে। সাথে আছে যেখানে ইচ্ছা সেখানে "যামু না" ভাব, আপনার হাতে পায়ে ধরা বাকি থাকে। প্রাইভেট ট্যাক্সি সার্ভিস কোম্পানী তমা ফমার কথা বইলা লাভ নাই, খোঁজ লাগায়াও পাওয়া যায় না। পাইলেও তারা মিটার চালু শুরু করে ড্রাইভারকে আপনি কল করার পর ড্রাইভার গাড়ি চালানো শুরু কইরা আপনের কাছে আসার আগে থিকাই! এইসব ঝামেলা থেকে আপনে ইজিলি বের হইতে পারতেন উবার দিয়া। ক্লিক করেন, ডেস্টিনেশন ঠিক করেন, দামে বনছে-গাড়িতে চড়েন। রাস্তায় দাঁড়ায়া সিএনজির হাতেপায়ে ধরা নাই, প্রাইভেট ট্যাক্সিক্যাব সার্ভিসের গলাকাটা ভাড়া নাই।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

কেমন করে ব্যবহার করবেন ৯৯৯ জরুরি সেবা?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে ৯৯৯ জরুরি সেবা। যে কোন মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহুর্তে ফায়ার সার্ভিস, পুলিশ বা এ্যাম্বুলেন্স সেবা পাবেন। ৯৯৯ সার্ভিসের প্রশিক্ষিত এজেন্টরা জরুরি মুহুর্তে আপনার প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস, পুলিশ বা এ্যাম্বুলেন্স সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করিয়ে দেবেন। কিভাবে এই সেবাটি ব্যবহার করতে হবে, নিচে তার বিস্তারিত জানানো হল। 

বিভিন্ন ধরণের কল ও জরুরি সেবা প্রদানের জন্য ন্যাশনাল হেল্পডেস্ক-৯৯৯ এর অপারেটরদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সঠিক ও মান সম্মত সেবা প্রদানের জন্য এই সকল এজেন্টরা কিছু প্রযুক্তিগত সহায়তা পেয়ে থাকেন। তবুও যখন কোন নাগরিক ৯৯৯ এ কল করবেন তখন নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখা বাঞ্ছনীয়:

১. ঠিকানা প্রদানঃ জরুরি সেবা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য হল সাহায্য প্রার্থীর লোকেশন বা ঠিকানা জানা। অপারেটকে (এজেন্ট) যতটা সম্ভব আপনার সঠিক অবস্থান বলুন, এক্ষেত্রে জেলা বা উপজেলার নামও বলতে হবে । আপনার সঠিক অবস্থান জানা না থাকলে পার্শ্ববর্তী বড় রাস্তা, বাজার বা হাইওয়ের নাম উল্লেখ করতে পারেন। 

রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

আমি মুক্তিযুদ্ধের গল্প শুনি

আমি মুক্তিযুদ্ধের গল্প শুনি রণাঙ্গনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে। আমি মুক্তিযুদ্ধের গল্প শুনি অকুতোভয় সেই সব সেনাদের কাছে, যারা দেশ মাতৃকার টানে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলো। তাই, যুদ্ধের সেই ভয়ংকর সময়ে পালিয়ে বেড়ানো কোন পরাজিত যুবকের কাছে আমার মুক্তিযুদ্ধের গল্প শুনতে ভালো লাগে না।

আমি মুক্তিযুদ্ধের গল্প শুনি তাদের মুখে যারা প্রাণভয়ে কোন হুজুরের বাড়িতে আশ্রয় না নিয়ে পাকিস্তানি দখলদার হানাদার বাহিনীর মুখোমুখি হয়েছিলো কেবল আমাদেরই ভবিষ্যত বিনির্মানের উদ্দেশ্যে; আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য।

শনিবার, ২ জুলাই, ২০১৬

'রেসকিউ অভিযান' নাকি 'কমান্ডো অভিযান'?

'রেসকিউ অভিযান' আর 'কমান্ডো অভিযান' এ দুয়ের মাঝে একটা চরিত্রগত ও প্রয়োগগত পার্থক্য আছে বলে আমার মনে হয়। যেখানে 'হোস্টেজেস' -এর নিরাপত্তা মূখ্য, তাদের জীবন-মরণের প্রশ্ন, সেখানে কমান্ডো অভিযান খুব যুক্তিযুক্ত কি? 

Hostages include a good number of foreigners along with some commoners. এই ফরেনার আর কমনার -দের নিরাপত্তার কথা মাথায় রেখে অভিযানের পরিকল্পনা করার প্রয়োজন ছিলো কি?

কেবলমাত্র কিছু পলাতক সন্ত্রাসী আটকই তো এই অভিযানের একমাত্র উদ্দেশ্য নয়। শনিবার সকাল থেকে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় যে অভিযানের কথা শুনলাম তা 'রেসকিউ অভিযান' নাকি 'কমান্ডো অভিযান'? 

বুধবার, ১ জুন, ২০১৬

ইভেন বাই স্পেন্ডিং মাই টাইম এ্যান্ড এফোর্ট

প্রতিবার বর্ষায় এমন একটা ঘটনা ঘটেই, আপিস যাওয়ার পথে। এবার বর্ষায় যেহেতু আপিস যাওয়ার সময়ে এখনো বৃষ্টি হয়নি, ঘটনাটা এখন পর্যন্ত ঘটেনি

সকাল বেলা শাওয়ার নিতে নিতেই দেখি ঝুম বৃষ্টি। বড় বড় বৃষ্টির ফোটা গ্লাসের ওপাশে চুয়ে পড়তে দেখে ভালোই লাগছিলো। কিন্তু শংকাটাও জেগে উঠলো- ‘ঝুম বৃষ্টি মাথায় নিয়ে যাত্রা করাও দুঃসাধ্য’

যতদূর সম্ভব প্যান্ট গুটিয়ে ছাতা হাতে নিয়েই বেরিয়ে পড়লাম। বৃষ্টি থেকে রক্ষা পেলেও বাসার নীচেই যে আজানু পানি, তা উৎরে যাওয়ার উপায় নেই। অগত্যা রিক্সার জন্য রাস্তায় চোখ রেখে অপেক্ষা, আর অপেক্ষা বৃষ্টির পানিতে খেলতে নামা ছেলেগুলোর জন্য। বৃষ্টির মধ্যে ওরাই আমাকে রিক্সা ডাকতে সাহায্য করে।

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে’র জন্মবার্ষিকী

শফিক রেহমান
শাহবাগে একসময়ে যেটা রূপসী বাংলা হোটেল এবং তার আগে সুদীর্ঘকাল শেরাটন হোটেল নামে পরিচিত ছিল সেটার জন্ম হয়েছিল ষাটের দশকের মাঝামাঝি সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা রূপে। ঢাকার এই হোটেলের মালিকানা সব সময়ই ছিল সরকারের কিন্তু হোটেল ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল অন্যদের। যেমন, এখন আবার এই হোটেলের ম্যানেজমেন্টের দায়িত্ব ফিরে পেয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ, যেটি একটি মালটিন্যাশনাল কম্পানি এবং যার হেড কোয়ার্টার্স এখন ডেনহ্যাম, ইংল্যান্ডে। অতীতে এই মালটিন্যাশনাল কম্পানির হেড কোয়ার্টার্স ছিল নিউ ইয়র্কে। ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ব্যাপক সংস্কার কাজ এখন চলছে। কিছুকাল পরে নতুন রূপে সেজে ইন্টারকন্টিনেন্টাল আবার আত্মপ্রকাশ করবে।

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

টু আর গন; তাঁদের জায়গায় নতুন ডেপুটি গভর্নর

সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘টু আর গন। তাঁদের জায়গায় নতুন ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হবে।’ ওই দুজন নাজনীন সুলতানা ও আবুল কাশেম কি না— এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ‘সম্মতিসূচক’ জবাব দেন।


ঘটনা যদি তাইই হয়, তাহলে তো বলায় যায় যে, শর্ষের ভিতরই ভুত। আগের পোষ্টে লিখেছিলাম, এটা হ্যাকিং নয়, চুরি। এখনও পর্যন্ত কিছু প্রমানিত নয়, তবে ঘটনা যেদিকে যাচ্ছে, তাতে অনেকটা পষ্ট যে, বাংলাদেশ ব্যাংকের হাত রয়েছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা স্পষ্ট করে বলতে গেলে অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া এত বড় ব্যাংক ডাকাতি নেক্সট টু ইম্পসিবল।


শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

গুরু আসলেন, গাইলেন, মাতালেন !

জেমস্‌
কদিন ধরে ফেইসবুকে ’১১ ব্যাচের র‍্যাগ ডে’র প্রতি মুহুর্তের আপডেট, ’১১ ব্যাচের ক্লান্তিহীন প্রচারণা: ‘জেমস্‌ আসছে’, আসছে খুলনা বিশ্ববিদ্যালয় মাতাতে। কিছুদিন ধরে জেমস্‌ -এর গানের কালেকশন বাড়িয়ে আমিও প্রস্তুতি নিচ্ছিলাম; ঝালাই করে নিচ্ছিলাম লিরিকগুলোকে। বেশ কদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম গুরু’র ষ্টেজ-পারফর্ম্যান্স দেখবো বলে। 

বাংলা সঙ্গীতে নিজস্ব স্বকীয়তায় গুরুরুপে আবির্ভুত হয়েছেন অনেকেই। তবে বাংলা পপ সঙ্গীতে গুরু বলতে বুঝি আজম খানকেই। অথচ ’১১ ব্যাচের প্রচারণা, নিজের প্রস্তুতি, প্রতি মুহুর্তের ফেসবুক আপডেট –এর কারণে দেহমনে সঙ্গীত বলতে জেমস্‌কেই বুঝতেছিলাম, জেমস্‌ই হয়ে উঠলেন ‘গুরু’।

রবিবার, ২১ জুন, ২০১৫

বাংলাদেশের নায়কেরাঃ ড. জাফরুল্লাহ্‌ চৌধুরী

ছবিঋণঃ ম্যাগাসেইসে সাইট
এই মানুষটা বা এই বিষয়টা নিয়ে লিখবোনা ভেবেছিলাম। কারণ কিছু না, আমাকে সব বিষয়ে লিখতে হবে এমন তো নয়!

তবে, আমার নিউজফিডে ঘুরে ফিরে এসেছেন তিনি। সত্যি বলতে কি ‘উনি গনস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা’, আমি কেবল এইটুকুই জানতাম!

বলছি ড. জাফরুল্লাহ্‌ চৌধুরীর কথা।

১৯৬৪ সালে এম্‌বিবিএস পাস করার পর পোস্ট-গ্র্যাড অর্জনের জন্য ইউকে গমন করেন। ৭১-এ যখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তিনি লন্ডনে ‘সার্জিক্যাল ট্রেইনিং’ –এ ছিলেন। দেশে ফিরেই যুদ্ধে যোগ দেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার্থে একটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন।  

স্থানীয় গ্রাম্য মানুষজনও সেই হাসপাতালে চিকিৎসা নিতে থাকে। পূর্বের কোন ট্রেইনিং না থাকা গ্রাম্য মহিলাদেরকে অল্পসময়ের মধ্যে ট্রেইনিং প্রদান করে রোগীর শূশ্রুষার ব্যাবস্থা করেন ড. জাফরুল্লাহ্‌ চৌধুরী।

বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫

আমাদের বীরঙ্গনারা

মাতাহারীর নাম শুনেছেন?

ইতিহাসের বিখ্যাত নারী গুপ্তচর বা স্পাই। ১ম বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৯১৭ সালের ১৫ অক্টোবর, ফ্রান্স তাকে মৃত্যুদণ্ড দেয়।

আমাদের মহান মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাসে এমন এক সাহসী বীরাঙ্গনা রয়েছেন,যার নয় মাসের গুপ্তচরবৃত্তি আর সশস্ত্র যুদ্ধের কাহিনী ইতিহাসের বিখ্যাত গুপ্তচর মাতাহারীর চেয়েও বীরত্বময়। জানেন সেই বীর অগ্নিকন্যার নাম?
জানলে ভালো, না জানলে ভাবতে থাকুন।

আর এই ফাঁকে তাঁর বীরত্বের কিছু গল্প শুনুন :

(কি ভাবছেন? আজ ১৬ ডিসেম্বর বা ২৬শে মার্চ কিংবা অন্য কোন বিশেষ দিন কি না? নাহ্, সেরকম কোন বিশেষ দিন নয় আজ। তবুও বলতে ইচ্ছে হলো, নিজেদের রক্তাক্ত ইতিহাসের এক সূর্যচোখ- বীরাঙ্গনার গল্প!)

রবিবার, ২৪ মে, ২০১৫

বোঝে না সে বোঝে না

বিক্রেতারা জানালেন, এসব খাতা শিশুদের কাছে বিক্রি করাটা দৃষ্টিকটু হলেও এর চাহিদা ব্যাপক। তাই তাঁরা বিক্রি করছেন। স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা জানালেন, বিশেষত মায়েরা ভারতীয় চ্যানেলের সিরিয়ালের প্রতি আসক্ত হওয়ায় শিশু-শিক্ষার্থীরাও এতে আসক্ত হচ্ছে। এরই প্রভাব পড়েছে খাতায়।

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

আমি কীরকম ভাবে বেঁচে আছি

সুনীল গঙ্গোপাধ্যায়

আমি কীরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ
এই কী মানুষজন্ম? নাকি শেষ
পরোহিত-কঙ্কালের পাশা খেলা! প্রতি সন্ধ্যেবেলা
আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা
করে রক্ত; আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে
থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে
হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি,
মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে; খাঁটি
অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জ্বেলে-
(ও-গাঁয়ে আমার কোনো ঘরবাড়ি নেই!)

বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫

‘চাচ্চু, আমাকে কিন্তু খেলার টিকেট দিতেই হবে’


ভাইপো আমার একমাস আগেই বলে রেখেছিলো, ‘চাচ্চু, আমাকে কিন্তু খেলার টিকেট দিতেই হবে’।

এপ্রিল ২৮, ২০১৫ থেকে খুলনাতে চলছে ড্যানকেক সিরিজের বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ১ম টেস্ট। ভাইপোকে কি করে বোঝাই টিকেট কাটার দৌড়ঝাপ কত! বন্ধু বিথী’র পরামর্শে ইউক্যাশ-এ একাউন্টও খুললাম। ১ম দিনের টিকেট কেটে এক কলিগকে দিয়ে দিলাম। ভাবলাম, ভাইপোকে ২য় দিনের টিকেট দিবো।

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫

বৈশ্বিক গনতান্ত্রয়নের এই প্রকৃয়ায় বাংলাদেশ

আল্লাহর রহমতে আর বর্তমান ক্ষমতাসীন গনতান্ত্রিক সরকারের ঐকান্তিক ইচ্ছায় দোর্দন্ড প্রতাপে, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে এগিয়ে চলেছে সিটি নির্বাচনে ভোট-গ্রহণ প্রকৃয়া। মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা ফলাফল পেয়ে যাবো যে, সায়ীদ খোকন, আনিসুক হক আর আ জ ম নাছির উদ্দিনই তিন সিটির মেয়র নির্বাচিত হয়েছেন।

বৈশ্বিক গনতান্ত্রয়নের এই প্রকৃয়ায় বাংলাদেশ সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
দেশে গত ৫ই জানুয়ারীর চেয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ সিটি নির্বাচন হচ্ছে। গনতন্ত্রের মাইলফলকে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।
বাংলাদেশের এই উত্তরোত্তর গনতান্ত্রিক উন্নয়নে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।।


বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

আসুন দেখি বলটি কোথায় পড়েছে!

বাংলাদেশকে উইকেটটি পেতে দেয়নি এলবিডব্লুর নিয়ম। দেখি, কী সেই নিয়ম। সেই নিয়মগুলোর একটি হচ্ছে, বল লেগ স্টাম্পের লাইনের বাইরে ফেলা যাবে না। লেগ স্টাম্পের বাইরে বল পড়লে প্রথম দফাতেই এলবিডব্লুর আবেদন নাকচ হবে। মাশরাফির বলটা ঠিক পুরোপুরি লেগ স্টাম্পের বাইরেও ছিল না। অর্ধেকেরও সামান্য বেশি ছিল লেগ স্টাম্পের লাইনেই। কিন্তু তাতে মন গলেনি আম্পায়ারদের। তারা তো আর নিয়মের বাইরে যেতে পারেন না। বলটাকে পুরোপুরি থাকতে হবে লেগ স্টাম্পের ভেতরে।

আসুন দেখি বলটি কোথায় পড়েছে!