|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।
ক্ষমা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্ষমা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১১

ক্ষমা করার অধিকার কি রাষ্ট্রপতির আছে?

ক্ষমা প্রদর্শনের মাধ্যমে দূর্জ্জনকে সজ্জনে রুপান্তরিত করার উদাহরণ পৃথিবীতে বিরল নয়। বরং, ইতিহাসের পাতায় চোখ বুলালে এজাতীয় ঘটনা হামেশাই দেখতে পাওয়া যাবে। অপরাধী নিজ কৃতকর্মের জন্য অনুশোচনায় দগ্ধ হয়ে ক্ষমা ভিক্ষা করলে আল্লাহও তাকে ক্ষমা প্রদর্শন করেন। ক্ষমা প্রদর্শন এমনই এক মহৎ গুন যা সমাজ হতে সকল অন্যায় ও অনাচার দূর করতে পারে। তবে, ঢালাওভাবে ক্ষমা প্রদর্শন করা হলে তা কি সমাজের জন্য আদৌ কল্যাণকর? যে সকল অপরাধীর কোন অনুশোচনা থাকেনা, ভুল শুধরে আলোর পথে আসার ঐকান্তিক ইচ্ছা থাকেনা, যে সকল অপরাধী অপরাধ করার পর উল্লাসে ফেটে পড়ে, সেই সকল ঘৃণ্য অপরাধীকে ক্ষমা করলে তা কি সমাজের জন্য কল্যাণকর হয়? দৃষ্টান্তমুলক শাস্তির বিধানও কি সুস্থ সমাজ বিনির্মানের জন্য অত্যাবশ্যক নয়?