চমৎকার একটা গান।
যেমন চমৎকার তার কথা, তেমনই চমৎকার তার সুর। আর গায়কের চমৎকার গায়কীতে গানটি আরও চমৎকার হয়ে উঠেছে।
জাতীয়তা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয়তা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
এরদোগান এ যুগের সুলতান সুলেমান?
সুলতান সুলেমান। তুরস্কের ৬০০ বছরের অটোমান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক। একটি টিভি সিরিয়ালের বদৌলতে নামটি এখন বাংলাদেশের ঘরে ঘরে বেশ পরিচিত। সম্প্রতি সমর্থকদের রাস্তায় ডেকে এনে সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দিয়ে আলোচনায় আছেন ওই দেশেরই বর্তমান শাসক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দুই শাসকের মধ্যে কিছু বিষয়ে মিল থাকায় অনেকের মনে প্রশ্ন—এরদোগান কি এই যুগের সুলতান সুলেমান?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অটোমান সম্রাট সুলতান সুলেমানের শাসনামলে একটু ঢুঁ মারতে হবে। ১২৯৯ সালে যাত্রা শুরু করা অটোমান সাম্রাজ্যের দশম শাসক ছিলেন সুলতান সুলেমান। প্রায় পাঁচ দশক সাম্রাজ্য শাসন করেছেন তিনি। তাঁর সময়ে অটোমানরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে অনেক বেশি শক্তিমান হয়ে ওঠে। ইউরোপের রোম, হাঙ্গেরিসহ অনেক অঞ্চল অটোমানদের অধীনে আসে। ইউরোপে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দেয় তুরস্ক।
![]() |
| এরদোগানই কি সুলতান সুলেমান? |
এরদোগানও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে ওঠার কৌশল নিয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থান থেকে তিনি সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ আছে। সিরিয়া ও ইরাকের একটি বড় ভূখণ্ড দখল করে খেলাফত ঘোষণা করেছে আইএস। এই দুই দেশের ক্ষমতাসীন নেতৃত্বের সঙ্গে মতাদর্শগত ভিন্নতা আছে এরদোয়ানের, ইরাক ও সিরিয়ার ক্ষমতাসীনরা শিয়াপন্থী আর এরদোগান সুন্নিপন্থী। তিনি সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারকে উৎখাতে আইএসের হামলায় সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে বরাবরই তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। আইএসকে তাঁর নীরব সমর্থনের কারণ হিসেবে বলা হয়, সিরিয়া ও ইরাক থেকে লুট করা জ্বালানি প্রচলিত মূল্যের চেয়ে অনেক কম দামে তুরস্কের কাছে বিক্রি করে আইএস। এতে তুরস্কের অর্থনীতি অনেকটাই স্থিতিশীল থাকে। নিত্যপণ্যের মূল্য আয়ত্তে থাকায় জনগণও প্রেসিডেন্ট এরদোয়ানের ওপর বেশ খুশি।
রবিবার, ২১ জুন, ২০১৫
বাংলাদেশের নায়কেরাঃ ড. জাফরুল্লাহ্ চৌধুরী
![]() |
| ছবিঋণঃ ম্যাগাসেইসে সাইট |
এই মানুষটা বা এই বিষয়টা নিয়ে লিখবোনা ভেবেছিলাম।
কারণ কিছু না, আমাকে সব বিষয়ে লিখতে হবে এমন তো নয়!
তবে, আমার নিউজফিডে ঘুরে ফিরে এসেছেন তিনি। সত্যি
বলতে কি ‘উনি গনস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা’, আমি কেবল এইটুকুই জানতাম!
বলছি ড. জাফরুল্লাহ্ চৌধুরীর কথা।
১৯৬৪ সালে এম্বিবিএস পাস করার পর পোস্ট-গ্র্যাড
অর্জনের জন্য ইউকে গমন করেন। ৭১-এ যখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তিনি
লন্ডনে ‘সার্জিক্যাল ট্রেইনিং’ –এ ছিলেন। দেশে ফিরেই যুদ্ধে যোগ দেন এবং যুদ্ধাহত
মুক্তিযোদ্ধাদের চিকিৎসার্থে একটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
স্থানীয় গ্রাম্য মানুষজনও সেই হাসপাতালে চিকিৎসা নিতে
থাকে। পূর্বের কোন ট্রেইনিং না থাকা গ্রাম্য মহিলাদেরকে অল্পসময়ের মধ্যে ট্রেইনিং
প্রদান করে রোগীর শূশ্রুষার ব্যাবস্থা করেন ড. জাফরুল্লাহ্ চৌধুরী।
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫
বৈশ্বিক গনতান্ত্রয়নের এই প্রকৃয়ায় বাংলাদেশ
আল্লাহর
রহমতে আর বর্তমান ক্ষমতাসীন গনতান্ত্রিক সরকারের ঐকান্তিক ইচ্ছায় দোর্দন্ড প্রতাপে, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে এগিয়ে চলেছে সিটি নির্বাচনে ভোট-গ্রহণ প্রকৃয়া।
মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা ফলাফল পেয়ে যাবো যে, সায়ীদ
খোকন, আনিসুক হক আর আ জ ম নাছির উদ্দিনই তিন সিটির মেয়র
নির্বাচিত হয়েছেন।
বৈশ্বিক
গনতান্ত্রয়নের এই প্রকৃয়ায় বাংলাদেশ সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমাদের দৃঢ়
বিশ্বাস।
দেশে
গত ৫ই জানুয়ারীর চেয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ সিটি নির্বাচন হচ্ছে। গনতন্ত্রের মাইলফলকে
আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।
বাংলাদেশের
এই উত্তরোত্তর গনতান্ত্রিক উন্নয়নে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।।
সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০১০
৩৯ বছরেও আমরা ১৬ কোটির পরিচয় ঠিক করতে পারিনি
৩৯ বছরেও আমরা ১৬ কোটির পরিচয় ঠিক করতে পারিনি
ফারজানা মাহবুবা
শিরোনামটা মনে হয় কঠিন হয়ে গেলো। উপায় নেই, সত্যকে শাক-মাছ দিয়ে ঢেকে রাখার প্রয়াস নিতে রাজী নই বলে কঠিন কথা কঠিনভাবেই বলতে হলো। সম্প্রতি সরকারের ঘন ঘন সংবিধান সংশোধনী, পূর্বসংশোধনীর আবার পূণঃসংশোধনী ইত্যাদির প্রেক্ষিতে পত্রিকায়, ব্লগে, ফেইসবুকে সবাই দেখি চরম বিতর্ক করে বাংগালী আর বাংলাদেশী নিয়ে। কেউ করে বুঝে, কেউ আবার না বুঝেই; হুযুগে বাংগালী, বুঝি আর না বুঝি গলা মেলানো চাই-ই চাই। নিজেকে খুব সতর্কভবে প্রথম থেকেই এই বিতর্ক থেকে দূরে রেখেছি। মরার এই ফ্যাসিস্ট সরকার সংবিধানকে বাবার দলিলপত্র মনে করে ইচ্ছামত চেইঞ্জ করে, এ আর নতুন কী। একজনের স্বামীর আরেকজনের বাবার- দেশটা তো সেই একানব্বই থেকেই এভাবে ভাগ হয়ে আছে। এতে নতুন করে ইন্টারেষ্টিং কিছু হওয়ার উপায় নেই।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


